ট্রিপের খাতা, তেলের মেমো, পার্টির বাকি, গাড়িভিত্তিক মুনাফা আর পূর্ণাঙ্গ হিসাব — বাংলায়, একাধিক শাখায়, ইন্টারনেট না থাকলেও।
ডেমো: demo@fleetastro.com / Demo@123
প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য সম্পূর্ণ আলাদা। শাখা ব্যবস্থাপক শুধু নিজের শাখা দেখেন, মালিক দেখেন সব।
গন্তব্য, ভাড়া, ডেমারেজ, অগ্রিম, কিস্তিতে আদায় — বাকি নিজে থেকেই হিসাব হয়। বাংলা মানি রসিদ।
তেল (লিটারসহ), মেরামত, টায়ার, টোল, পুলিশ, খোরাকি — মূল মেমো ও অফিস মেমো নম্বরসহ।
প্রতিটি ট্রিপ, আদায় ও খরচ ডাবল-এন্ট্রি ভাউচারে যায়: খতিয়ান, নগদান বই, রেওয়ামিল, আয়-ব্যয়, ব্যালেন্স শিট।
নেটওয়ার্ক না থাকলেও ট্রিপ ও খরচ লিখে রাখুন; ইন্টারনেট ফিরলে নিজে থেকেই সিঙ্ক — দ্বিগুণ এন্ট্রির ভয় নেই।
১৬টি রিপোর্ট, সব সংখ্যা বাংলায় — এক ক্লিকে পিডিএফ ডাউনলোড বা প্রিন্ট।
ফিটনেস, ট্যাক্স টোকেন, বীমা, রুট পারমিট আর চালকের লাইসেন্স — মেয়াদ শেষ হওয়ার আগেই সতর্কতা।
কে কখন কী এন্ট্রি, সংশোধন বা মুছেছে — অ্যাডমিন সব দেখতে ও এক্সেলে নামাতে পারেন।
প্রতি রাতে পুরো ডাটাবেজের ব্যাকআপ; প্রতিষ্ঠান নিজের ডাটার কপি যেকোনো সময় নামাতে পারে।
নিবন্ধনের সাথে সাথে প্রধান কার্যালয় শাখা ও পূর্ণাঙ্গ হিসাবের খাত তৈরি হয়ে যায়।
প্রতিষ্ঠান নিবন্ধন